এক গাঁয়ে

         

                 - রবীন্দ্রনাথ ঠাকুর 


আমরা দুজন একটি গাঁয়ে থাকি

সেই আমাদের একটিমাত্র সুখ,

তাদের গাছে গায় যে দোয়েল পাখি

তাহার গানে আমার নাচে বুক।

তাহার দুটি পালন-করা ভেড়া

চরে বেড়ায় মোদের বটমূলে,

যদি ভাঙে আমার খেতের ভেড়া

কোলের 'পরে নিই তাহারে তুলে 


আমাদের এই গ্রামের নামটি খজ্ঞনা,

আমাদের এই নদীর নাম অজ্ঞনা,

আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে--

আমাদের সেই তাহার নামটি রজ্ঞনা।


আমাদের এই গ্রামের গলি-'পরে

আমাদের বোলে ভরে আমের বন,

তাদের খেতে যখন তিসি ধরে

মোদের খেতে তখন ফোটে শণ।

তাদের ছাদে যখন উঠে তারা

আমার ছাদে তখন দোখিন হাওয়া ছোটে।

তাদের বনে ঝরে শ্রাবণধারা,

আমার বনে কদম ফুটে ওঠে।


আমাদের এই গ্রামের নামটি খজ্ঞনা,

আমাদের এই নদীর নাম অজ্ঞনা,

আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনে--

আমাদের সেই তাহার নামটি রজ্ঞনা।